দাঁতের তীব্র ব্যথা হলে করণীয় বা কি করবেন
দাঁতের মধ্যে কোন প্রকার গর্ত বা ক্যারিজ হলে,ফিলিং করা দাঁতের ফিলিং খুলে গেলে,কোন কারণে দাঁত ভেঙে গেলে, দাঁতের পালপ বা শ্বাস কোন কারণে আক্রান্ত হলে,মাড়ি ব্যথার কারণে দাঁতের মধ্যে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হতে পারে।
ঠান্ডা বা গরম খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত যদি দাঁতের ব্যথা স্থায়ী হয়,তাহলে বুঝে নিতে হবে দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে।
এ সময় স্নায়ু নষ্ট হতে মোটামুটি ১২ ঘণ্টার মত সময় লাগে।ফলে ১২ ঘন্টার মধ্যে ব্যথা কমে যায়। যদি আবার ব্যথা শুরু হয় তাহলে বুঝতে হবে যে নষ্ট কোষ গুলো আবার সংক্রমিত হয়েছে বা দাঁতের মাড়িতে পুঁজ তৈরি হয়েছে।
দাঁতের ব্যথার আরো অনেক গুলো কারণ রয়েছে। যেমনঃ
(১)দাত ক্ষয় হয়ে যাওয়া।
(২) দাঁতের ফাঁকে কিছু খাদ্য কণা আটকে থাকা।
(৩) দাঁত আপসারণ পরবর্তী যত্ন না নিলে।
(৪) মাড়ি ফুলে গেলে।
(৫) দাঁতে বা মাড়িতে ইনজেকশন দিলেও অনেক সময় দাঁতের মাঝে ব্যথা অনুভব হতে পারে।
দাঁতের ব্যথার সবচেয়ে সাধারণ একটি কারণ হলো দাঁতের নিচে স্নায়ুর বা মাড়ির জ্বালা পুড়া করা।অধিকাংশ ক্ষেএেই দেখা যায় যে মাড়িতে জীবাণুর সংক্রমণের কারণে এ সমস্যা গুলো সৃষ্টি হয়।
দাঁতের ব্যথা হলে কি করবেন?
১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে ১ মিনিট সময় মুখের ভিতরে রেখে দিন।যদি এভাবে দিনে ৩ বার করে কুলি করার অভ্যাস করুন দাঁতের ব্যথা কমে যাবে ইনশাল্লাহ।
অল্প সরিষার তেলের সাথে ১ টেবিল চামুচ অথবা লেবুর রসের সাথে পেস্ট বানিয়ে, মাড়িতে মালিশ করুন কয়েক মিনিট।এরপর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে কুলি করে নিবেন।ব্যাকটেরিয়া ধ্বংস করতে এটা একটি কার্যকরী উপায়।
লবণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টসেপ্টিক উপাদান রয়েছে। এটি মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাথা কমাতে সাহায্য করে।
ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে - ভরা পেটে একটি আইবুপ্রুফেন ট্যাবলেট বা দুটি অ্যাসপিরিন ট্যাবলেট খাওয়া যেতে পারে।লবণ বা ক্লোভ ওয়েল তেল দাঁতের মাজা যেতে পারে। কিন্তু মারিতে লাগলে মাড়ি জ্বালা পুড়া করতে পারে।এটি দাঁতের স্নায়ু অবস করে কিছু টা সময়ের জন্য হলেও দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে।
দাঁতের ফাকে জমে থাকা খাদ্য কণা সরিয়ে ব্যথা কমানোর জন্য গরম পানি দিয়ে কুল কচি করতে পারেন।বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে ব্যথা যুক্ত দাঁতে লাগিয়ে রাখলেও অনেকাংশে দাঁতের ব্যথা কমে যাই।।
দাঁতের ব্যথা পশমের জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ
(১) একোনাইট
শীতে ঠান্ডা লাগাতে থেকে যদি এটি দাঁতের ব্যথা হয় তাহলে ব্যবহার করেন এবং ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ।
(২) আর্সেনিক
যন্ত্রণা মাথার দিকে উঠে যাচ্ছে এমতাবস্থায় আর্সেনিক ঔষধটি ব্যবহার করলে বিফল হবেন না।
(৩) ক্যামমিলা
দাঁতের ব্যথায় যদি আপনি কাতর হয়ে যাম এবং মেজাজ অত্যন্ত বিরক্তিকর হয়ে যায়,এমতাবস্থায় ক্যামমিলা ঔষধ ব্যবহার করতে পারেন।
(৪) স্ট্যাফিসেগ্রিয়া
যদি দাঁতের মাড়ি ফুলে যায়, সাথে দাঁত কালো হতে থাকে তাহলে স্ট্যাফিসেগ্রিয়া ঔষধ আপনাকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিবে ইনশাল্লাহ।
(৫) স্পাইজেলিয়া
দাঁতের ব্যথা যদি চোখের দিকে চলে যায়, এ সময় স্পাইজেলিয়া ঔষধ ব্যবহার করতে পারেন।
(৬) থুজা ও মার্কসল
দাঁতের ক্ষয় গোড়া থেকে হলে থুজা ঔষধ এবং দাতের ক্ষয় মাথার দিক থেকে হলে মার্সল ঔষধ ব্যবহার করলে কার্যকরী সমাধান পাবেন ইনশাল্লাহ।
বিঃদ্রঃ - দাঁতের ব্যথা হলে যত দ্রুত সম্ভব একজন ভালো দাঁতের ডাক্তারের পরামর্শ নিতে হবে।


0 মন্তব্যসমূহ