করোনা ভাইরাস কি?
করোনা ভাইরাস হলো (covid-19) একটি সংক্রামক রোগ যা SARS-COV ভাইরাস দ্বারা সৃষ্ট। যা একটি মহামারি ও প্রাণঘাতী ভাইরাস। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রধান আলোচ্য বিষয়।এশিয়ার বিভিন্ন অংশ এবং বাইরে ও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারন সতর্কতা অবলম্বন করে আপনি ও এই ভাইরাস থেকে বাচতে পারেন।
করোনা ভাইরাস কিভাবে ছড়ায়
করোনায় আক্রান্ত ব্যক্তি সক্রিয় ভাবে এই রোগ ছড়াতে পারে অন্য জনের মাঝে।এজন্য বিশেষজ্ঞ রা নির্দেশ দিয়ে থাকেন যে অসুস্থ রোগী কে সুস্থ মানুষ থাকে সম্পূর্ণ ভাবে আলাদা রাখতে। তাদের বাড়িতে বা হাসপাতালে রাখা হয় যতখন না ভালো হয়। এবং অন্যের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার আশঙ্কা মুক্ত না হয়।
করোনা ভাইরাস অন্যান্য সংক্রমন রোগের মত মানুষ থেকে মানুষ ছড়ায়।তাই আক্রান্ত কারো সাথে নিবিড় সংস্পর্শে আসলে এটি ঘটতে পারে।
ভাইরাস আছে এমন কোন স্থান বা বস্তু ছুলে বা তার সংস্পর্শে এলে । এবং নিজের হাত, মুখ, নাক, চোখ ছুলে তার করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ার সম্ভবনা থাকে।
আক্রান্ত ব্যক্তির কফ বা কাশি থেকে নিঃসরিত তরলের সংস্পর্শে আসলেও এটি ঘটতে পারে।
করোনা ভাইরাস এর লক্ষণ বা উপসর্গ
তীব্র জ্বর
বুকে ও পিঠে স্পর্শ করলেই গরম অনুভব করতে পারা। ১-১০ দিনের মাঝে এই জ্বর জ্বর বোধ করা টা স্বাভাবিক থাকে বেশি হবে।যা ধীরে ধীরে তীব্র থেকে তীব্র হবে। এটি কোভিড-১৯ এর একটি উপসর্গ।
সারাক্ষণ কাশি
এক ঘণ্টার বেশি সময় ধরে অনেকবার কাশি হতে থাকা।এমন কি সারাদিন-রাত ধরে কাশতেই থাকা। এমন যদি হয় কারো আগে থেকেই কাশি আছে, তার কাশির মাত্রা আরো বেড়ে যাওয়া।
শ্বাস নিতে কষ্টবোধ করা
কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এমন ৬ জনের মধ্যে ১ জন খুবই অল্প সময়ে ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েন অ শ্বাস কষ্টে ভোগেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
(১) হাঁচি বা কাশির পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
(২) কাশি বা হাচির সময় সতর্কতার সহিত মুখ ঢেকে নিতে হবে।
(৩) আপনি যদি মনে করেন যে আপনি সংক্রামিত,তাহলে অন্যান্য সুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
(৪) নিজেকে সারাক্ষণ হাইড্রেড ভাবে রাখুন।
(৫) রান্না না করা ডিম ও গোশত খাওয়া এরিয়ে চলুন।
(৬) লক্ষণ দেওয়া মাএ ই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিন।
(৭) ধুমপান বা ধোঁয়াটে এলাকা এড়িয়ে চলুন।
(৮) যথাযথ বিশ্রামে থাকুন।
(৯) জনসমাগম থেকে দূরে থাকুন।
(১০) যে কোন কাজের পর হাত মুখ সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
(১১) অকারণে হাত মুখ বা নাকের কাছাকাছি নিবেন না।
(১২) ভালো মানের মাস্ক ব্যবহার করতে হবে।
প্রয়োজনে আইডিসিআর এর করোনা কন্ট্রোল রুমে বা হটলাইনের যোগাযোগ করতে পারেন।
করোনা কন্ট্রোল রুম (০১৭০০৭০৫৭৩৭)
করোনা হটলাইন (০১৫৫০০৬৪৯০১০৫), (০১৯৩৭১১০০১১)। তাছাড়া করোনা সংকান্ত তথ্য জানতে বা সহযোগিতা পেতে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং ৩৩৩ নাম্বারে ফোন করতে পারেন।
অনলাইনে করোনা নিয়ে যোগাযোগ করতে আইডিসির ই-মেইল - iedccovid19@gmail.com এবং ফেসবুক পেজ (iedc,Covide19 control room) এ যোগাযোগ করতে পারেন।


0 মন্তব্যসমূহ